স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সতর্ক করে বলেছেন, দেশে চলমান তথাকথিত মব কালচার এবং দাবি আদায়ের নামে রাস্তাঘাট অবরোধ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা বরদাস্ত করা হবে না।
রাস্তা অবরোধ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে বসেন। একপর্যায়ে বেলা ১২টার দিকে তিতুমীর কলেজের সামনের দুই পাশের রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন তারা।
এক বাসচালককে মারধর ও ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার ৮টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।সোমবার সকাল থেকে প্রায় ১০ হাজার শ্রমিক ক্যান্টনমেন্ট-মিরপুর ১৪ রাস্তা অবরোধ করে রাখেন।
রাজধানীর ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে রাস্তা অবরোধ করে মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীর।
রাজধানীর রামপুরায় সোমবার রাতে বাসচাপায় শিক্ষার্থী মো. মাইনুদ্দীন ইসলাম দুর্জয় (১৯) নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজের কাছে বিক্ষোভ শুরু করে তারা।